নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ ও ২১ নভেম্বরে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ নভেম্বর ‘এ’ ও ‘সি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

