ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত

Link Copied!

mymensinghনিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহসহ চার জেলা নিয়ে ময়মনসিংহ প্রশাসন বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
সোমবার দুপুরে সচিবালয়ে নিকার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়ে গঠিত হচ্ছে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ। এর সদর হবে ময়মনসিংহে।