ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেদেরারকে হারিয়ে শিরোপা জকোভিচের

Link Copied!

jokovicস্পোর্টস ডেস্ক : লড়াইটা ছিল টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষ দুই তারকার। আর সে লড়াইয়ে শেষ হাসিটা নাম্বার ওয়ান তারকাই হাসলেন। রজার ফেদেরারকে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ইউএস ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ।
ইউএস ওপেনে এটা জকোভিচের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১১ সালে রাফায়েল নাদালকে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন সার্বিয়ান তারকা। আর সব মিলিয়ে এটা জকোভিচের ক্যারিয়ারে দশম গ্র্যান্ড স্লাম।
অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের পর  ইউএস ওপেন- এ বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন জকোভিচ। এর আগে ২০১১ সালেও জিতেছিলেন তিনটি গ্র্যান্ড স্লাম। গত জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ভাভরিঙ্কার কাছে না হারলে এ বছর প্রথমবারের মতো ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিটাও গড়া হতো তার।
রোববার নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে অনুষ্ঠিত ফাইনালে র‌্যাংকিংয়ের শীর্ষ দুই তারকা জকোভিচ-ফেদেরারের লড়াইটা বেশ উত্তেজনাপূর্ণই ছিল। দুজনের দ্বৈরথ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন ডেভিড বেকহাম, লিওনার্দো ডি ক্যাপ্রিও, হিউ জ্যাকম্যান ও আদ্রিয়ান ব্রডির মতো তারকারা। যদিও বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা খেলা বন্ধ ছিল।
৩ ঘণ্টা ২৮ মিনিট স্থায়ী ম্যাচটিতে  প্রথম সেট জোকোভিচ জিতে নিয়েছিলেন ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ২০০৯ সালের পর ইউএস ওপেনের ফাইনালে ওঠা ফেদেরার। দ্বিতীয় সেটটি তিনি জিতে নেন ৭-৫ গেমে। তবে তৃতীয় ও চতুর্থ সেটে ৬-৪, ৬-৪ গেমে জিতে শিরোপার উল্লাসে মাতেন জকোভিচ।
দ্বিতীয়বারের মতো এক বছরে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের পর জকোভিচ বলেন, ‘সত্যিই অবিশ্বাস্য একটা মৌসুম কাটল আমার। ২০১১ ছিল আমার ক্যারিয়ার সেরা। তবে আগের যেকোনো বছরের চেয়ে এই বছরটা দারুণ উপভোগ করেছি। কারণ এখন আমি একজন স্বামী এবং বাবা, যা সবকিছুকে আরো মধুর করে তুলেছে।’