ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘তাসকিনের পথ এখনো অনেক বাকি’

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : গত বছরের জুনে ভারতের বিপক্ষে রঙ্গীন পোষাকে অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের। এরপর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ন সদস্য হয়ে উঠেছেন তিনি। কিন্তু বড় দৈর্ঘ্যরে ম্যাচের জন্য এখনো প্রস্তুত নয় তার চোট প্রবণ শরীর।
ভবিষ্যতের কথা ভেবে তাসকিনকে খুব সতর্কতার সঙ্গে সামলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তাকে টেস্ট খেলানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না হিথ স্ট্রিক। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ মনে করছেন,  টেস্ট ক্রিকেটে ফিরতে তাসকিনের পথ এখনো অনেক বাকি!
ক’দিন আগে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন, শিগগিরই টেস্টে দেখা যেতে পারে তাসকিনকে। তবে হিথ স্ট্রিকের কণ্ঠে উল্টো সুর। জাতীয় দলের বোলিং কোচ সোমবার ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ হয়ে। তাসকিনের সঙ্গে নিবিড় ভাবে কাজ করা এই কোচের মতে, টেস্ট খেলতে আরও অপেক্ষা করতে হবে তাসকিনকে।
এ বিষয়ে স্ট্রিক বলেন, ‘তাসকিন সংক্ষিপ্ত সংস্করণে খেলে চলেছে, এখন আমরা ওকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য প্রস্তুত করে তুলছি। তবে পথের এখনও অনেক বাকি। ভারত সফর হতে পারে ওর প্রথম পদক্ষেপ।’ স্ট্রিকের মতে, অস্ট্রেলিয়া সিরিজেই তাসকিনের টেস্ট খেলাটা হবে অভাবনীয় কিছু।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা কঠিন। তবে তাসকিন শিগগিরই টেস্ট খেললে সেটা হবে ‘মিরাকল’। বড় দৈর্ঘ্যরে ক্রিকেট সে দীর্ঘদিন ধরে খেলে না। তিন দিনের ম্যাচের একটি সিরিজ খেলেই টেস্টে  নেমে যাওয়া খুব কঠিন। অতি উচ্চাভিলাষী ভাবনা এটা।’