ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ বাবার পাশে নির্ঘুম মীম

Link Copied!

mimবিনোদন ডেস্ক : ঠিক মঞ্চে উঠার আগেই কথাটা তার কানে এল, ‘বাবা স্টোক করেছেন’। জীবনের চেয়েও বেশি ভালোবাসেন বাবাকে। তার বাবা আর দশটা বাবার চেয়ে আলাদা। মিমের চোখে, তার বাবাই বিশ্বের সেরা বাবা। নিজের সমস্ত আবদার, বুকের কোণে লুকিয়ে রাখা কথামালা কিংবা অভিযোগ কাউকে বলতে না পারলেও বাবাকে অকপটে বলতে পারেন। বাবা কখনোই মুখ ফিরিয়ে নেন না। হাসিমুখে রাজকন্যার আবদার মেনে নেন। সেই বাবা অসুস্থ হলে মেয়ের মনটা কেমন করে!
সামনে হাজার খানেক দর্শক। অপেক্ষা করছেন তার পারফর্ম দেখার আশায়। তিনি চাইলেও ‘বাবা, বাবা’ চিৎকার দিয়ে মঞ্চ ছেড়ে বেরুতে পারেন না। সিনেমায় হলে হয়তো বা হতো কিন্তু বাস্তবতা বড়ই কঠিন! পারফর্ম করলেন তিনি। কেউ জানলই না মীমের হাসির আড়ালে কি চলছিলো।
পারফর্ম শেষ করেই ছুটলেন বাবার কাছে। ততক্ষনে তাকে মহাখালির আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সারারাত বাবার পাশে কাটিয়েছেন তার মীম। মধ্যরাতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ভোরে বাড়ি ফেরেন মীম।
তিনি বলেন, ‘বাবাকে নিয়ে আমার যে ভয়টা করেছিলাম সেটা কেটে গেছে। বাবার অবস্থা এখন কিছুটা ভালো। রাতে ভয়াবহ অবস্থা ছিল। মাঝরাতে একবার বমি করার পর থেকে কিছুটা সুস্থবোধ করছেন। ডাক্তাররা বলেছেন টেনশনের কিছু নেই। কাল গলা ও হার্ট চেকআপ করা হয়েছে। আজ রিপোর্ট পাওয়া যাবে।’
মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহা বর্তমানে ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর।