ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার চলচ্চিত্রে আসিফ

Link Copied!

asifবিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ। ক্রিকেট খেলা কেন্দ্রীক এই চলচ্চিত্রে একটি গানেও প্লেব্যাক করেছেন তিনি।
চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে সোমবার দুপুরে নিজের ফেসবুক ফ্যান পেইজে আসিফ লিখেন, ‘একটা সিনেমা ক্রিকেটকে কেন্দ্র করে। ছবিটায় একটা গানও আমার আছে ক্রিকেট এবং ক্রিকেটারের প্রেমকে কেন্দ্র করে। আমি প্লে-ব্যাক আর্টিষ্ট, গাইতেই পারি। কিন্তু পরের ঘটনাটা আমার বিগত ইতিহাসের সাথে আর গেলো না। কাছের মানুষদের অত্যাচারে রাজি হয়ে গেলাম। কেউ অনুগ্রহ করে ভাববেন না আমি অভিনেতা হতে যাচ্ছি,গল্পের প্রয়োজনে যেতে বাধ্য হচ্ছি।’
এদিকে চলচ্চিত্রটিতে আসিফের চরিত্রটি একজন ক্রিকেট ধারা ভাষ্যকারের। এতে তার সঙ্গী হবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।