ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অশ্লীলতার অভিযোগে সানিকে পুলিশের তলব

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : অভিনেত্রী সানি লিয়নের করা কনডমের বিজ্ঞাপন নাকি ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ উঠেছিল অনেক আগেই। বর্ষীয়ান বাম (সিপিআই) নেতা অতুল অঞ্জন এ অভিযোগ তুলার পর তা বিতর্ক শুরু হয়েছিল দেশজুড়ে। এক জনসভায় তিনি বলেছিলেন, ‘দেশে যে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে, তার জন্য দায়ী সানির ওই কনডমের বিজ্ঞাপন।’
অবশ্য সর্বপ্রথম এ অভিযোগ তুলেন শ্রী রাম সেনার নেতা প্রমোদ মুথালিক। তার অভিযোগ ছিল, ‘সানির অ্যাডাল্ট ভিডিও ধর্ষণকে বাড়াতে সাহায্য করছে। সানিকে অবিলম্বে দেশছাড়া করা উচিৎ।’
সেই সূত্র ধরেই এবার ওই বিজ্ঞাপন ঘিরে সানির বিরুদ্ধে সরাসরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থা তাদের অভিযোগে জানিয়েছে, সানি লিয়নের কনডমের বিজ্ঞাপন ‘ভালগারিটি ছড়াচ্ছে’।
ওই সংস্থা অবশ্য সংশ্লিষ্ট কনডম উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই ২১ সেপ্টম্বর সানি লিওন ও সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাকে থানায় তলব করেছে লুধিয়ানা পুলিশ। ওইদিনই উভয়পক্ষের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে।