ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলালিংকের অ্যাপে সকল সেবা ফ্রি!

Link Copied!

banglalinkতথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা এবং তার সমাধানে বাংলালিংক নিয়ে এলো ডিজিটাল ওয়ান স্টপ সলিউশনস  ‘মাই বাংলালিংক অ্যাপ’। এটি গ্রাহকদের নতুন অভিজ্ঞতার সুযোগ দেবে।
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাংলালিংকের সকল অফার এবং সুবিধা সম্পর্কে ধারণা পাবেন।
অ্যাপটির মাধ্যমে কাস্টমার সার্ভিসের সেবাও পাওয়া যাবে। এতে মিলবে রিচার্জ এবং ব্যবহার সম্পর্কিত খুটিনাটি তথ্য। এটি দিয়ে অনলাইনে টপ-আপ করা এবং এফএনএফ নম্বর নির্বাচন করা যাবে।
ইন্টারনেট চার্জ ছাড়াই গ্রাহকরা বাংলালিংক ডিজিটাল সার্ভিস বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকরা এই অ্যাপ কেনার সময় ৫০ এমবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন।
বাংলালিংক তার কাস্টমার সেবা অব্যাহত রাখতে গ্রাহকদের জন্যে এই অ্যাপে রাখছে বিভিন্ন উদ্ভাবনী ও বিষয়মূলক কনটেন্ট সেবা যেমন ফ্রি জোন, মাই ওয়েদার আপডেট ইত্যাদি।
গ্রাহকরা এই অ্যাপে’র ফ্রি জোনে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং এবং মাল্টিমিডিয়া কনটেন্ট যেমন ওয়ালপেপার, গান, ভিডিও ইত্যাদি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে।
মাই ওয়েদার আপডেট এ যেয়ে ব্যবহারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে যার যার নিজস্ব এলাকার আবহাওয়া সর্ম্পকে জানতে পারবেন।
এই অ্যাপটির অ্যানড্রয়েড ভার্সনে থাকছে উইজেট সেবা, যা ইনস্টল করা থাকলে অ্যাপে না ঢুকেও অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। উইন্ডোজ, আইওএস এবং গুগল প্লে-স্টোর এ পাওয়া যাবে অ্যাপটি।
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স, ডিজিটাল অ্যান্ড এমএফএস ইরাম ইকবাল বলেন, আমাদের উদ্দেশ্য অ্যাপটিকে একটি ডিজিটাল ওয়ান স্টপ সলিউশনস  হিসেবে কাজ করানো, যা আমাদের সকল সার্ভিসকে একটি প্ল্যাটফর্ম এর ভিতর নিয়ে আসবে।
অ্যাপটি ডাউনলোড করার লিংক:
Google Play Store: goo.gl/1HSWFb
iOS Store: goo.gl/Fr3l8B
Windows Store: goo.gl/xYp3Jj