ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাটের ব্যাপারে সরকার অনড় নয়

Link Copied!

Muhitনিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট বহাল রাখার ব্যাপারে সরকার অনড় নয়। এ ব্যাপারে আলোচনা পথ খোলা রয়েছে।
রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
টিউশন ফির উপর ৭ দশমিক ৫র শতাংশ ভ্যাট আরোপের পর থেকে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে এ বক্তব্য দিলেন অর্থমন্ত্রী। যদিও গত কয়েকদিন থেকে অর্থমন্ত্রী ভ্যাট আদায়ের বিষয়ে অনড় ছিলেন।
বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট নিয়ে যে জটিলতা হয়েছে, সে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যাবে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’
তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে সরকার অনড় নয় । গত ছয় বছরে আমরা অনেক বিষয়ে পর্যালোচনা করেছি।’
একই সময় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভ্যাট সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হবে।’
উল্লেখ্য, ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশ তাদের ওপর গুলিও চালায়। এ ঘটনার পরই মূলত আন্দোলন আরো জোরালো হয়। সঙ্গে যোগ দেয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা।
এছাড়া এনবিআর, অর্থমন্ত্রী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির পরস্পর বিরোধী বক্তব্য এ আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে। আন্দোলন ক্রমেই দেশব্যাপি ছড়িয়ে পড়েছে। রোববারও সারা দেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।