নিজস্ব প্রতিবেতক : আসন্ন কোরবানির ঈদের আগে ও পরে সাত দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ২য় ও ৩য় ধাপের পুনর্বাসন কর্মপরিকল্পনাবিষয়ক এক দিনের কর্মশালার উদ্বোধন শেষে একথা জানান তিনি।
মন্ত্রী এসময় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ন্যাম ভবন থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত দু’টি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌসসহ সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

