ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগা খান ফান্ড ও ব্র্যাকের মধ্যে চুক্তি

Link Copied!

aga-bracঅর্থনৈতিক প্রতিবেদক : আগা খান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি) এবং ব্র্যাকের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে ব্র্যাক, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের (আইপিডিসি) মুখ্য অংশীদারিত্ব অধিগ্রহণে সক্ষম হবে।
শনিবার ব্র্যাকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইপিডিসি একটি পাবলিক লিস্টেড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান। স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল লিমিটেড, একেএফইডির কাছ থেকে আইপিডিসির একাংশ অধিগ্রহণ করবে এবং বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে মূল পরিচালকের ভূমিকায় কাজ করবে।
এ কৌশলগত জোটের মাধ্যমে আইপিডিসির উন্নতির সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্রাকৃতির রিটেইল এবং কনজ্যুমার মার্কেট সেগমেন্টগুলোর পণ্য বাড়বে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘বাংলাদেশের জনগণকে সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন আর্থিক সেবাদানের মাধ্যমে আইপিডিসিকে প্রবৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একেএফইডির সঙ্গে অংশীদারিত্বেরভিত্তিতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ একটি অনন্য সুযোগ। এটি ব্র্যাক এবং একেএফইডি এর মূল লক্ষ্য।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত একেএফইডির ডিরেক্টর সুলতান আলী আলানা বলেন, ‘ব্র্যাকের সঙ্গে এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমাদের কাছে খুবই মূল্যবান। আইপিডিসির সেবাগুলো বৃদ্ধি এবং বাংলাদেশের আরো বৃহৎ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেবার মাধ্যমে আমরা এর বৃদ্ধি অব্যাহত রাখব। আমাদের আশা সাধারণ লক্ষ্য অর্জনের মাধ্যমে আমাদের এ স্ট্র্যাটেজিক জোট আরো বিস্তৃত করতে সক্ষম হব।’
ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি) বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় এবং গোড়ার দিকে এর শেয়ারহোল্ডারদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), জার্মানির জার্মান ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (ডিইজি), সুইজারল্যান্ডের আগা খান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), যুক্তরাজ্যের কমনওয়েলথ ডেভেলপমেন্ট করপোরেশন (সিডিসি) এবং বাংলাদেশ সরকার।
সূচনালগ্ন থেকে আইপিডিসির উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবাগুলোর মাধ্যমে দেশের বেসরকারি খাতের শিল্পায়নের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। বর্তমানে আইপিডিসি একটি বহুমুখী আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং এর আছে করপোরেট ফাইন্যান্স ও উপদেষ্টা সেবাসহ বহুমাত্রিক আর্থিক সেবা। এর মধ্যে আছে মিডল মার্কেট সাপ্লাই চেইন ফাইন্যান্স, রিটেইল ওয়েলথ ম্যানেজমেন্ট ও রিটেইল ফাইন্যান্সেস।