নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ২ টা থেকে সারাদেশে একযোগে শুরু হবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পরীক্ষায় শুধুমাত্র অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা ৪৭৩টি অনার্স কলেজের ১৭৬ টি কেন্দ্রের মাধ্যমে ৩০টি বিষয়ে এক লাখ ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

