ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমন লজ্জায় আগে পড়েননি মরিনহো!

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : গত মৌসুমেই তো ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জিতেছিল চেলসি। এমনকি প্রথম ১৪ ম্যাচের একটিতেও হারেনি তারা। মৌসুমের শেষ দিকেও একের পর এক ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিয়েছিল হোসে মরিনহোর দল। অথচ সেই দলটিই কিনা নতুন মৌসুমের শুরু থেকেই একের পর এক হোঁচট খাচ্ছে।
শনিবার স্টিভ নেইস্মিথের হ্যাটট্রিকে এভারটনের কাছে ৩-১ গোলে হেরে গেছে চেলসি। লিগে পাঁচ ম্যাচ খেলে এটা চেলসির তৃতীয় হার। ১৯৮৮ সালের পর লিগে এটাই ক্লাবটির সবচেয়ে বাজে শুরু। তার চেয়ে বড় কথা, কোচিং ক্যারিয়ারে কোনো লিগে এমন বাজে শুরু আগে কখনোই হয়নি মরিনহোর!
১৫ বছরের কোচিং ক্যারিয়ারে চেলসি ছাড়াও বেনফিকা, পোর্তো, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো। কিন্তু এবারই প্রথম কোনো লিগে এমন বাজে শুরুর লজ্জায় পড়লেন এই পর্তুগিজ।
এদিকে চেলসির এমন বাজে শুরুর পর মরিনহোকে তুলোধোনা করছেন দলটির সমর্থকরা। অনেকে তো তাকে পদচ্যুত করারও দাবি তুলেছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন- কেন বার বার এমন হোঁচট খাচ্ছে চেলসি? মরিনহো কি কোনো চাপ অনুভব করছেন? চেলসির প্রাক্তন স্ট্রাইকার ক্রিস সাটন তো এমনটাই মনে করছেন, ‘চেলসি ক্যারিয়ারে এই প্রথম তাকে (মরিনহো) এতো চাপে দেখা যাচ্ছে।’
মরিনহো অবশ্য চাপের কথা উড়িয়েই দিয়েছেন। তবে এভারটনের বিপক্ষে ৩-১ গোলের হারটা যে তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে ফল, সেটা স্বীকার করেছেন চেলসি বস, ‘এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে বাজে ফল। তবে আমি কোনো চাপ অনুভব করছি না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
শুরুর হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোরও প্রত্যয় ব্যক্ত করেন মরিনহো। আগামী শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের ষষ্ঠ ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলবে চেলসি।