ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুলারের গোলে জিতল বায়ার্ন

Link Copied!

mularস্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগার শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই। গত মৌসুমে একেবারে তলানীতে থাকা বরুশিয়া ডর্টমুন্ড এবার আবারও ফিরে এসেছে কক্ষপথে। যেভাবে লড়াই জমিয়ে তুলেছে তারা, তাতে করে বায়ার্ন মিউনিখের ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা তাদের জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে। সুতরাং, বায়ার্নকেও থাকতে হচ্ছে তটস্থ। তেমনই এক ম্যাচে টমাস মুলারের গোলে কোনমতে এফসি অগসবার্গকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ এরিনায় অগসবার্গের মুখোমুখি হয়েছিল পেপ গার্দিওলার দল। এ নিয়ে মৌসুমের প্রথম চার ম্যাচ থেকেই জয় তুলে নিল বায়ার্ন। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ২ নম্বরে।
প্রথমার্ধেই আলেকজান্ডার অ্যাসউয়েনের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। ৪৩ মিনিটে এই গোলে এগিয়ে যায় অগসবার্গ। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর বায়ার্নের কপালে যেন হারই দেখা যাচ্ছিল। তবে ৭৭ মিনিটে রবার্ট লেওয়াডস্কিও গোলে সমতায় ফেওে বায়ার্ন। খেলা শেষ হওয়ার একেবারে শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন টমাস মুলার।