ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সুপারস্টার’

Link Copied!

suparstarবিনোদন ডেস্ক : দেশের বাইরে শুটিং করতে যায় একটি চলচ্চিত্র ইউনিট। শুটিং করতে গিয়ে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। অবশেষে বিচিত্র সব অভিজ্ঞতার মধ্য দিয়ে শুটিং সম্পন্ন করে দেশে ফিরে এ ইউনিট। এমন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক সুপারস্টার।
রায়হান খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, মেহজাবিন, নাঈম, টয়া, ইভানা, নীলা, তৌসিফ,আরফান, ফারুক আহমেদ, সাজু খাদেম, সিয়াম, অন্তু প্রমুখ।
নির্মাতা রায়হান খান জানিয়েছেন, থাইল্যান্ডের ফি ফি আইল্যান্ড, কোরাল আইল্যান্ড, মাংকি দ্বীপ, বানসেন ও পাতায়ায় নাটকটির দৃশ্যায়ন হয়েছে। নাটকে নতুন তিনটি গান রয়েছে। এস আই টুটুলের সুর ও সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সি, নাওমি এবং এস আই টুটুল।
১৩ সেপ্টেম্বর, আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক নাটকটি। বিজ্ঞাপন বিরতি ছাড়া সপ্তাহের প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ১১ টায় প্রচারিত হবে এ নাটক।