বিনোদন ডেস্ক : হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেতা কাজী আসিফ। কনে কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নি। ৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আসিফ-অর্নির বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলা জানা গেছে।
এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় প্রবাসী অর্নির সঙ্গে। পরিচয়ের এক বছরের মাথায় বিয়ের কাজটিও সেরে ফেললেন তারা। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেয়ার কারণে অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
বিয়ের পূর্ব পরিকল্পনা ছিল না। শুধু পারিবারিক কারণেই বিয়ের কাজটি এভাবে সেরে ফেলতে হয়েছে। সম্পূর্ণ ঘটনাটাই খুব দ্রুত ঘটেছে। কাউকে না জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও আগামী বছরের শুরুর দিকে সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানা গেছে।
আসিফের স্ত্রী অর্নি কানাডায় নার্সিং পেশার সঙ্গে জড়িত আছেন। আসিফের গ্রামের বাড়ি যশোরে, অর্নিদের বরিশালে।

