ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সুস্মিতা সেন

Link Copied!

sushmitaবিনোদন ডেস্ক : ঢাকায় অবস্থান করছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা গেছে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ঢাকায় এসেছেন সাবেক এই মিস ইউনিভার্স। দীর্ঘ চার বছর পর ঢাকা সফরে এসেছেন তিনি।
ইউনিলিভারের পণ্য ‘ট্রেসেমে’ শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ফ্যাশন শো। এতে মূল শো-স্টপার হিসাবে দেখা যাবে এ অভিনেত্রীকে। এতে দেশীয় নাট্যাঙ্গন, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের বেশ কজন তারকা উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আগামীকাল সকালে মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে সুস্মিতা সেনের। এর আগে ঢাকা সফর করে গেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, পরিনীতি চোপড়া, মালাইকা আরোরা খান।