ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে নৌরুটে কোনো সমস্যা থাকবে না

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌপথ কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে কোনো রকম সমস্যা থাকবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার সকালে মাদারীপুর নতুন শহরে প্রত্যাশা প্রাইভেট হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীর আশেপাশে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।’
তিনি বলেন, ‘চায়না মেজর ব্রিজের ড্রেজার দিয়ে খনন কাজ চলছে। শেষ হলেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট চালু হবে। তবে বিকল্প নৌরুট হিসেবে শরীয়তপুরের পালের চর-মঙ্গলমাঝি দিয়ে শিমুলিয়া ঘাটে পরীক্ষামূলক দুটি ফেরি চলাচল করছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন দিলীপ কুমান দাস, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।