ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ বছরেই ভারত থেকে তেল আমদানি শুরু

Link Copied!

oillপাঞ্জেরী ডেস্ক : গত এপ্রিলে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে চলতি বছরেই ভারতের গোলাঘাটের নুমলিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) বাংলাদেশে তেল রপ্তানি শুরু করছে বলে জানিয়েছে ভারতীয় একটি পত্রিকা। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে- পশ্চিমবঙ্গের বিপণন টার্মিনাল থেকে ১৩০ কিলোমিটার দীর্ঘ ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি বছরে ১০ লাখ টন পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বাংলাদেশের পার্বতীপুরের ডিপোতে রপ্তানি করা হবে।
তবে এ বিষয়ে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। আগামী অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি প্রতিনিধি দল গুয়াহাটি যাবেন। তখনই চুক্তিটি চূড়ান্ত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে- এনআরএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি পদ্মনাভন ও বিপিসির চেয়ারম্যান বদরুদ্দোজা তাদের এই তথ্য জানিয়েছেন।
পি পদ্মনাভন পত্রিকাটিকে জানিয়েছেন, বছরে ১০ লাখ টন পেট্রোলিয়াম বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে এনআরএলের জন্য কঠিন কাজ। কারণ, মালয়েশিয়া থেকে অনেক কম দামে পেট্রোলিয়াম কেনে বাংলাদেশ।
বদরুদ্দোজা পত্রিকাটিকে জানিয়েছেন, বিপিসি প্রতি বছর আসাম থেকে মালয়েশিয়ার চেয়ে কম মূল্যে ১০ লাখ মেট্রিক টন ডিজ়েল আমদানি করবে। ডিজ়েলের মূল্য নির্ধারণে আগামী অক্টোবরে গুয়াহাটিতে এনআরএলের সঙ্গে একটি ক্রয়-বিক্রয় চুক্তি হবে।