অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
শনিবার অনুষ্ঠিত বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর।

