ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচেম হতাশাজনক হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল স্বাগতিক ইংল্যান্ড। হেডিংলিতে অনুষ্ঠিত সিরেজের চতুর্থ ম্যাচে অসিদের ছুড়ে দেয়া ২৯৯ রানের চ্যালেঞ্জ ১০ বল এবং ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় ইয়ন মরগ্যানের দল। ২-২-এ সমতার সিরিজটিতে শেষ ম্যাচই হয়ে গেল এখন ‘ফাইনাল’ স্বরূপ।
ইংলিশদের এই জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক ইয়ন মরগ্যানেরই। ৯২ বলে ৯২ রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আলেক্স হেলসের উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তবে জেসন রয় আর জেরোম টেলর মিলে ৭২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন।
৩৬ রান করে রয় আউট হয়ে গেলে মাঠে নামেন মরগ্যান। এরপর দ্রুত টেলরের উইকেটও হারায় ইংল্যান্ড। কিন্তু বেন স্টোকসকে নিয়ে ৯১ রানের জুটি গড়ে ইংলিশদের জয়ের ভিত্তি গড়ে তোলেন মরগ্যান। স্টোকস করেন ৫৪ বলে ৪১ রান। মরগ্যানের জন্য আফসোস, মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি।
২৮২ রানে ৭ম উইকেট পড়ার পর শেষ পর্যন্ত মঈন আলি আর ডেভিড উইলি মিলে ইংল্যান্ডকে সহজ জয় এনে দেন। অসিদের পক্ষে প্যাট কামিন্স ৪ উইকেট নিলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এছাড়া মিচেল মার্শ ২টি এবং ম্যাক্সওয়েল নেন ১টি উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসলেও জর্জ বেইলি আর গ্লেন ম্যাক্সওয়েলের ১৩৭ রানের জুটির ওপর ভর কওে বড় সংগ্রহ গড়ে তোলে অস্ট্রেলিয়া। ১১০ বলে ৭৫ রান করেন বেইলি। ম্যাক্সওয়েল করেন ৬৪ বলে ৮৫ রান। তার ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি আর ২টি ছক্কায়।
এছাড়া ২৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ম্যাথ্যু ওয়েড। ২৬ বলে ৩৪ রান নিয়ে অপরাজিত থাকেন জন হাস্টিংসও। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৯৯ রান। ডেভিড উইলি নেন ৩ উইকেট। এছাড়া ২ উইকেট করে নেন প্লাঙ্কেট এবং মঈন আলি।