ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বড় ম্যাচে বার্সার সামনে অ্যাটলেটিকো

Link Copied!

barca-atleticoস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার থেকে ফের স্প্যানিশ লা শুরু হতে যাচ্ছে। শনিবার লিগ ম্যাচে মাঠে নামবে বড় বড় দলগুলো। প্রতিপক্ষের মাঠে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা খেলবে শিরোপার আরেক দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। অন্য ম্যাচে গতবারের রানার্স-আ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এসপানিওল। চলতি লা লিগা মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে বার্সা-অ্যাটলেটিকো মুখোমুখি হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টায় বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এইচডি ও সনি কিক্স। অন্যদিকে রাত আটটায় রিয়াল মাদ্রিদ ও এসপানিওয়ের মধ্যকার ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে একই চ্যানেলদ্বয়।
লা লিগায় নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। মেসিদের জয় দুটি কাতালান সমর্থকদের মন ভরাতে পারেনি। অ্যাথলেটিক বিলবাও ও মালাগার বিপক্ষের জয় দুটিই এসেছেন ১-০ গোলের ন্যুনতম ব্যবধানে। তবে সেই দুই ম্যাচে মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমারকে পুরো পায়নি বার্সা। আজই মৌসুমের বড় লিগ ম্যাচে কাতালান সমর্থকরা মেসি-নেইমার-সুয়ারেজ (এমএনএস) জুটির গত মৌসুমের মতো ভয়ঙ্কর রূপ দেখতে চাইবেন নিশ্চয়ই।
সেই তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ লা লিগার নতুন দল লাস পালমাসকে ১-০ গোলের ন্যুনতম ব্যবধানে হারালেও পরের ম্যাচে শক্তিশালী সেভিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে। তাই ঘরের মাঠে মেসিদের বিপক্ষে ত্রাস ছড়াতে পারে অ্যাটলেটিকো শিবির।
টিম নিউজ: অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার আগে শুক্রবার শেষবারের মতো অনুশীলনে নামে বার্সেলোনা। তবে ব্যক্তিগত কারণে এদিন অনুশীলনে ছিলেন না তিনি। শুক্রবারই নতুন সন্তানের বাবা হলেন এই বার্সা সুপারস্টার। তারপরও কোচ লুইস এনরিক ঘোষিত ১৮ সদস্যের দলে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। বার্সার জন্য স্বস্তির সংবাদ হলো ব্রাজিলিয়ান তারকা আদ্রিয়ানো ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন।
তবে ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছে লুইস এনরিককে। ইনজুরির কারণে গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে তো পাচ্ছেনই না, তার ওপর ডগলাস ও দানি আলভেজকেও ইনজুরির কারণে দলে পাচ্ছেন না এনরিক। তাছাড়া নিষেধাজ্ঞার কারণে জেরার্ড পিকের না থাকাটাও কাতালান রক্ষণটাকে ভোগাতে পারে।
অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছেন। সিমিওনের চিন্তা একটাই, আন্তর্জাতিক বিরতির কারণে তিনি দলকে ভালো করে অনুশীলন করাতে পারেননি। তবে তার দলে ইনজুরি-জনিত কোনো সমস্যা নেই। ফলে শনিবার বার্সার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে পারছে ভিসেন্তে কালদেরনের দলটি।
বার্সেলোনার জন্য স্বস্তির তথ্য হলো, গত জানুয়ারির পর থেকে লিগ ম্যাচে প্রতিপক্ষের মাঠে আর হারেনি তারা। সর্বশেষ ১১টি অ্যাওয়ে ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে কাতালানরা। চলতি মৌসুমে লা লিগায় দুটি ম্যাচেই জয় পেয়েছে লুইস এনরিকের দল। প্রথম অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে, পরের হোম ম্যাচে মালাগাকে হারিয়ে লিগে নিজের অপরাজিত থাকার রেকর্ডকে ১৬ তে উন্নীত করেছে মেসি-নেইমারের দল।
অন্যদিকে লিগের প্রথম ম্যাচে নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে লাস পালমাসকে ১-০ গোলে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে সর্বশেষ ৩৮টি লিগ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে অ্যাটলেটিকো। এর সর্বশেষটি গত মৌসুমে লিগ ম্যাচে বার্সেলোনার কাছে সিমিওনের দলের হার। সেবার অ্যাটলেটিকোকে হারিয়েই লিগ শিরোপা নিশ্চিত করেন মেসিরা।
ইতিহাস: ভিসেন্তে কালদেরনে ৭৮টি ম্যাচ খেলে ২২টিতে জয় পেয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাটলেটিকোর মাঠে সর্বশেষ চারটি লিগ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে কাতালানরা। ২০০৯/১০ মৌসুমের পর ভিসেন্তে কালদেরনের মাঠে আর হারেনি ন্যু-ক্যাম্পের দলটি।
গত মৌসুমে ভিসেন্তে কালদেরনে দুবারের সাক্ষাতেই জয় পেয়েছে লুইস এনরিকের দল। প্রথমবারে কোপা ডেল রে’র ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোকে ৩-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ এগ্রিগেটে শিরোপা উৎসবে মাতে মেসি-নেইমারের দল। এরপর মে মামে লিগ ম্যাচে এই অ্যাটলেটিকোকে হারিয়েই শিরোপা জয় নিশ্চিত করে কাতালানরা।