ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুতুল বালিকা ফারহানা মিলি

Link Copied!

putul-balikaবিনোদন ডেস্ক : নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের কলেজ পড়ুয়া সুন্দরী মেয়ে মহুয়া। হঠাৎ মহুয়ার বাবা তার বিয়ে ঠিক করে পাশের গ্রামের এক ছেলের সঙ্গে। মহুয়ার জীবনের এই পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘুরে যায় তার জীবনের মোড়।
ছোটবেলার অসংখ্য স্মৃতি তার মনে আসে। মহুয়ার মনে পড়ে- পাশের বাড়িতে বেড়াতে আসা দবীরের সঙ্গে সারাক্ষণই পুতুল খেলায় মেতে থাকার কথা। পুতুল বদলের মাধ্যমে দবীর ও মহুয়া সারাজীবন সাথী হয়ে থাকার প্রতিজ্ঞাও করেছিল। এদিকে মহুয়ার বিয়ের তারিখ ঘনিয়ে আসে। মহুয়া ভাবতে থাকে এখন কি করবে সে? এমন কাহিনি নিয়ে সম্প্রতি নাসির উদ্দিন মিলন নির্মাণ করেছেন পুতুল বালিকা শিরোনামে নাটক।
ডা. হাবিবুর রহমানের রচনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- সাব্বির আহমেদ ও ফারহানা মিলি। এর মাধ্যমে প্রথমবারের মতো তারা এক সঙ্গে অভিনয় করলেন। এ ছাড়া আরো অভিনয় করেছেন- আমিরুল হক, রাশেদা চৌধুরী, সিরাজ হায়দার, শিরিন আলম, সুপর্না শান্তা, সাদমান শাহ্, তৃষা রহমান ও সীমান্ত রাসেল।
ঈদুল আজহায় বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।