ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনসারুল্লাহর প্রধানসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

Link Copied!

ansarulahনিজস্ব প্রতিবেদক : মুক্তমনা ব্লগের প্রধান অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আবুল বাশারসহ তিনজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার বিকেলে ডিবি পুলিশ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অন্য দুই সদস্য হলেন, সংগঠনটির গণমাধ্যম শাখার সদস্য জুলহাশ বিশ্বাস ও জাফরান আল হাসান।
মামলা সূত্রে জানা যায়, মুক্তমনা লেখক অভিজিৎ রায় এবং সিলেটে ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাশকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের বর্তমান প্রধানসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রমজান ও নাঈম নামের দুজন অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিল বলে মামলায় বলা হয়।