ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মক্ষেত্রে শিশুদের সুরক্ষাসহ লেখাপড়ার প্রতিশ্রুতি

Link Copied!

Child-Workযশোর প্রতিনিধি : কর্মক্ষেত্রে শিশুর প্রতি মানবিক আচরণ ও লেখাপড়ার সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা। এ সময় শিশুদের ন্যায্য মজুরি ও সুরক্ষায় পদক্ষেপ নেয়ারও ঘোষণা দেন তারা।
‘আসুন, আমরা শিশুর প্রতি মানবিক হই’ এই স্লোগান নিয়ে যশোর শিশু অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু সুরক্ষা কনভেনশনে এমন প্রতিশ্রুতি দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বলেন, ‘আমরা যারা বয়স্ক; আমাদের স্বপ্ন শিশুদের মধ্যে বপন করতে হবে। কারণ আজকের শিশুরাই জাতিকে গড়ে তুলবে। তাই এ সমাজ তাদের জন্য বাসযোগ্য করে গড়তে হবে।’
কনভেনশনে তিন শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে মালিকদের শিশুর প্রতি মানবিক আচরণ, ঝুঁকিপূর্ণ কাজ না করানো, ন্যায্য মজুরি নিশ্চিত, প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা, উন্মুক্ত বিশ্ববিদ্যিালয়ে শ্রমিকদের ভর্তি করার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমঘন এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিশু সুরক্ষায় সতন্ত্র কমিশন গঠন, বিশেষ আদালতের মাধ্যমে শিশু হত্যা ও নির্যাতন মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রুবেন সলিল বিশ্বাস, মাহাবুবুর রহমান মজনু, সুকুমার দাস, মাহমুদ হাসান বুলু, দীপংকর দাস রতন, ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, শেখ মোস্তাক আলী, মনি মোহন ধর, ডিএম শাহিদুজ্জামান, সানোয়ার আলম খান দুলু প্রমুখ।