তথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে ৬৪ জিবি ভার্সনে পাওয়া যাবে চীনের বিখ্যাত ফ্লাগশিপ কিলার স্মার্টফোন ওয়ান প্লাস ওয়ান। ই-কমার্স ওয়েবসাইট স্ন্যাপডিলে ওয়ান প্লাস ওয়ানের নতুন ভার্সন পাওয়া যাচ্ছে।
২০১৪ সালে চীনের বাজার আসে ওয়ান প্লাস ওয়ান। বাজারে প্রথম এসেই আলোড়ন তৈরি করে। ফোনটির নামটিও যেমন, তেমনি তার ফিচার। বর্তমানে ওয়ান প্লাস টু বাজারে পাওয়া যাচ্ছে।
ওয়ান প্লাস ওয়ানে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন রয়েছে। ফোনটির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮০১। এটির র্যাম ৩ জিবির।
ওয়ান প্লাস ওয়ানের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে। অন্যদিকে সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপ। এটির ব্যাটারি ৩১০০ মিলিঅ্যাম্পায়ারের।
এর আগে ওয়ানপ্লাস ওয়ান ১৬ জিবি ভার্সনের ফোন বাজারে ছাড়ে। ভারতের বাজারে ৬৪ জিবি ভার্সনের ফোনের দাম ২১ হাজার ৯৯৮ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে ২৫ হাজার ৮৩৬ টাকা। স্যান্ডস্টোন কালারে নতুন ফোনটি পাওয়া যাচ্ছে।

