ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ‘হাইটেক পার্ক’ নির্মাণ করা হবে

Link Copied!

polokসিলেট প্রতিনিধি : বর্তমান সরকার সিলেটকে ইন্টারনেট সিটি করার উদ্যোগ নিয়েছে। এ জন্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার দুপুরে নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামে দিনব্যাপী বাংলাদেশ ইন্টারনেট উইক-২০১৫ এর সিলেট পবের্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, ‘ইন্টারনেটকে সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
তবে ব্যবহারের সময় তা নিরাপদে ব্যবহাররের দিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম হয়েছে। এখন সময় এসেছে সিলেটকে ইন্টারনেট সিটি করার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে একটি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে কোম্পানগঞ্জ উপজেলায় ১৬২ একর জমিও বরাদ্দ করা হয়েছে।’
পলক আরও বলেন, ‘সারা দেশে ৩৪ হাজার শিক্ষার্থীতে ইন্টারনেট প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে এটা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে। এছাড়াও কেউ কেউ নিজ উদ্যোগে ইন্টারনেট ব্যবহার করে দেশের উন্নয়নে কাজ করবেন।’
বক্তব্য শেষে সেলফি তুলে সিলেটে ইন্টারনেট উইকের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সারা দেশে ন্যায় সিলেট বিভাগে এই উৎসব আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি ইমরান আহমদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহনগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের পরিচালক(বিপণন) নেহাল আহমেদ, বেসিসের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর আহ্বায়ক রাসেল টি আহমেদ।
দিনব্যাপী উৎসবে অংশ নিয়েছে ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন ও সারাদেশের স্থানীয় মোবাইল ভিত্তিক উদ্যোগ। সব উদ্যোগ প্রচার ও প্রদর্শন করা হচ্ছে এখানে। দর্শনার্থীরা এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখতে ও জানতে পারছেন ভিড় করতে দেখা গেছে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেলা এসেছেন।