ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনব প্রচারণায় নুসরাত ফারিয়া

Link Copied!

nusrat fariyaবিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়ার দিনগুলো যেন স্বপ্নের মতোই কাটছে। তার অভিনীত প্রথম ছবি মুক্তির দিন গুনছে। এরই মধ্যে প্রস্তাব এসেছে বলিউডের সিনেমায় অভিনয়ের। আলোচনা চলছে এ নিয়ে। এরই মধ্যে অভিনব একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। নিজের অভিনীত প্রথম সিনেমার একটি গান ইউটিউবে উন্মুক্ত করেছেন।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটে স্যাটেলাইট চ্যানেল যমুনা টিভির লাইভ আড্ডায় অংশ নেন ফারিয়া। সেই অনুষ্ঠানে ফারিয়া অভিনীত আশিকি সিনেমার ‘এই আশিকি’ শিরোনামের গানটি আপলোড করেন।
এর মধ্য দিয়ে প্রথমবার একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কোনো সিনেমার গান ইউটিউবে উন্মুক্ত করা হয়।
এ বিষয়ে তিনি বলেন, আমার জন্য তো বটেই, বাংলাদেশের টিভি চ্যানেলেও এ ধরণের আয়োজন এবারই প্রথম। এ রকম একটা ঘটনার সাক্ষী হতে পেরেও অন্যরকম এক অনুভূতি কাজ করছে।’
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি। প্রথমে আশিকি ছবিটির নাম রাখা হয়েছিল প্রেমী ও প্রেমী। পরে ছবিটির নাম পরিবর্তন করা হয়। আসছে ঈদে ছবিটি ভারত ও বাংলাদেশে যৌথভাবে মুক্তি দেওয়া হবে। ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী।