ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের ছয় দল চূড়ান্ত

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : অনেক টানা-হেঁছড়া হয়েছে বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপকে নিয়ে। বিসিবির বেধে দেওয়া সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা নিয়েও বেশ দেন-দরবার করেছিল তারা। বলেছিল, কিস্তি আকারে বকেয়া পরিশোধ করবে; কিন্তু বিসিবি তাতে রাজি না হওয়ায় বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপের ফ্রাঞ্চাইজি একপ্রকার বাতিলই হয়ে গিয়েছিল।
অপরদিকে, বিপিএলের তৃতীয় আসর আয়োজনের জন্য পাঁচ ফ্রাঞ্চাইজি নিশ্চিত হলেও, ৬ষ্ঠ দলটি পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পাওয়া গেলো ৬ষ্ঠ প্রতিষ্ঠান। সেই আলিফ গ্রুপকেই আনা হলো বিপিএলে অংশ নেয়ার জন্য। যদিও বিসিবি থেকে বলা হচ্ছে, আলিফ গ্রুপ বকেয়া পরিশোধ করেছে এবং শর্তমাফিক ব্যাংক গ্যারান্টি এবং জামানত- সবই দিয়েছে তারা।
যেভাবেই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান নিশ্চিত হলো। এরই মধ্যে ঠিক করা হয়ে গেছে কে কোন দল পাচ্ছে, সে বিষয়টিও। তবে নাম নিয়ে কিছুটা জটিলতা রয়ে গেছে এখনও। সে কারণেই আনুষ্ঠানিক ঘোষণা এখনও দিতে পারছে না বিসিবি। সুতরাং, এখন শুধু অপেক্ষা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে কখন আসে অনুষ্ঠানিক ঘোষণা।
বিপিএলর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হচ্ছে: মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আলিফ গ্রুপ।
যদিও কয়েক দিন আগেই বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, বিপিএলের দ্বিতীয় আসরে সাত দল থাকলেও এবারের আসরে ছয়টি দল নিয়েই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনার কথা। যার মধ্যে পাঁচটি দল চূড়ান্ত হয়েছিল আগেই; এর মধ্যে তিনটি নতুন হলেও বাকি দুটি ছিল পুরনো ফ্র্যাঞ্চাইজি। ওই পাঁচটির মাঝে দল বণ্টনের কাজ অবশ্য আটকে ছিল ষষ্ঠ দল পাবার অপেক্ষায়।
সর্বশেষ পাওনা পরিশোধ করে ষষ্ঠ দল হিসেবে নিজেদের অন্তভূক্তি নিশ্চিত করে নিল, প্রথম দুই আসরে খেলা বরিশাল বানার্সের মালিকানা ধরে রাখা আলিফ গ্রুপ। বিসিবির সঙ্গে কয়েক দফা আলাপ-আলোচনার পর বকেয়া পরিশোধে সম্মত হয়েছে দলটি। আর তাতেই বিপিএলের তৃতীয় আসরে অংশগ্রহণে শেষ প্রতিষ্ঠান হিসেবে টিকিট পাচ্ছে তারা।
বৃহস্পতিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আলিফ গ্রুপ তাদের বকেয়া পরিশোধ করেছে। ষষ্ঠ দল হিসেবে এবারের আসরে খেলবে তারা। শিগগিরি এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড ও আলিফ গ্রুপ বিসিবির শর্ত পূরণ করে বিপিএলের তৃতীয় আসরের দল পাচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, পুরনো তিনটি প্রতিষ্ঠানের মধ্যে আই স্পোর্টসের (ফ্লোরা টেলিকম) পুরনো দল রংপুর রাউডার্স ফ্র্যাঞ্চাইজিটি ঠিক থাকলেও পরিবর্তন হতে যাচ্ছে পুরনো বাকি দুই ফ্র্যাঞ্চাইজির দলের নাম। তবে জানা গেছে, এবার আলিফ গ্রুপ বরিশাল নয় পেতে যাচ্ছে সিলেট বিভাগের ফ্র্যাঞ্চাইজিটি।
যার নাম পরিবর্তন করে সিলেট সুপার স্টার্স করার প্রস্তাব এসেছে। অন্যদিকে সিলেট বিভাগের আগের মালিক রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবার তাদের দলের নাম হিসেবে চাচ্ছে ‘কুমিল্লা লিজেন্ডস’। এছাড়া বেক্সিমকো গ্রুপ ঢাকা বিভাগ আর ডিবিএল গ্রুপ পেতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফ্র্যাঞ্চাইজিটি।