ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুগল নিউজে এবার বাংলা সংস্করণ

Link Copied!

google1প্রযুক্তি ডেস্ক : ইয়াহুর পর এবার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল চালু করলো বাংলা নিউজ সার্ভিস। কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই  চালু হলো এই সেবা। (http://news.google.com) এই ঠিকানায় গিয়ে ড্রপডাউন বক্স থেকে ‘বাংলাদেশ (Bangladesh) সংস্করণ’ সিলেক্ট করলেই বাংলায় খবর পড়া যাবে।
অবশ্য ইংরেজি, হিন্দি, পর্তুগিজ, কানাডীয় ইংরেজি, আরবি, ফার্সি, উর্দুসহ বিশ্বের জনপ্রিয় ভাষাগুলোয় সংবাদ পরিবেশনের সেবা অনেক আগে থেকেই দিয়ে আসছে গুগল।
গুগল নিউজের বাংলা সংবাদগুলো বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টাল থেকে সংশ্লিষ্ট লিংকসহ বাছাই করা। এতে সেরা খবর, বিশ্ব, বাংলাদেশ, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন এবং খেলাধুলা ক্যাটাগরি রয়েছে।
গুগলের সংবাদ নির্বাচন বিষয়ে গুগল জানিয়েছে, এই পৃষ্ঠায় গল্পগুলোর নির্বাচন এবং স্থান নির্ধারণ একটি কম্পিউটার প্রোগ্রাম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়েছে। যখন কোনো নিবন্ধ Google News এ যোগ করা বা আপডেট করা হয় তখন সময় বা তারিখটি প্রদর্শিত হয়।