ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশও এশিয়াকাপের অন্যতম দাবিদার’

Link Copied!

asiaস্পোর্টস ডেস্ক : ২০১২ ও ২০১৪ সালে এশিয়াকাপের আসর বসেছিল বাংলাদেশে। টানা তৃতীয়বারের মতো এ আসরটি আবারও বাংলাদেশে বসার ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এশিয়া কাপ আয়োজনের জন্য বাংলাদেশকে অত্যান্ত শক্তিশালী দাবিদার বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
কিছু দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু ভারত হলেও টুর্নামেন্ট আয়োজনের ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। আইসিসির প্রতিনিধি হয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট পর্যবেক্ষণ করতে আসা আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার জানান, বাংলাদেশে হওয়া এশিয়া কাপের প্রতিটি টুর্নামেন্ট দারুণ সফল। তাই এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনায় নিজের দেশকে পিছিয়ে রাখতে চান না তিনি।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল, বাণিজ্যিকভাবেও সফল আসরগুলো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যে কয়বার হয়েছে, সে কয়বারই সফল। তাই এবারও বাংলাদেশ অন্যতম এবং শক্তিশালী দাবিদার।’
এশিয়া কাপে পর্যায়ক্রমে টি২০ ও ওয়ানডে টুর্নামেন্টও হবে। সে হিসাবে আগামী বছরই প্রথমবারের মতো এশিয়া কাপে হবে টি২০ ফরম্যাটে। ত্রয়োদশ আসরের সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতও। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘ভারত ও সংযুক্ত আরব আমিরাতও এশিয়া কাপের আয়োজক হতে আগ্রহী। তারপরও আমি আশা করব বাংলাদেশেই বসুক এশিয়া কাপের আসর।’