বিনোদন ডেস্ক : বুধবার মাঝরাতে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা প্রসূন আজাদ। জানা গেছে, সেখানে ‘মৃত্যুপুরী’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।
জায়েদ রেজওয়ান পরিচালিত ছবিতে প্রসূন এর বিপরীতে অভিনয় করছেন আরেফিন শুভ। সিনেমার প্রায় ৯০ ভাগ দৃশ্যধারণ হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে।
গত বছরে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন আরিফিন শুভ। আর চলতি বছরে ছবির নায়িকা হিসেবে যুক্ত হন প্রসূন।

