বিনোদন ডেস্ক : আমেরিকার স্কলারশিপ পান মৌসুমী হামিদ। ঘটনাক্রমে ইন্তেখাব দিনারের সঙ্গে তার পরিচয় হয়। তাদের পরিচয়টা একটি ফাইলকে কেন্দ্র করে। যে ফাইলটি এক সকালে আবিস্কার করেছিলেন ইন্তেখাব দিনারের। ফাইল বন্দি সব ঘটনাকে এক ফ্রেমে বাঁধতে নির্মাণ করা হয়েছে টেলিছবি ‘ফাইল ম্যানিয়া’। নাটকটি রচনা করেছেন আপেল মাহমুদ, পরিচালনা করেছেন পিকলু চৌধুরী।
উত্তরা ও গাজীপুরের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। টেলিছবিতে মৌসুমী হামিদ, ইন্তেখাব দিনার ছাড়াও আরো অভিনয় করেছেন সেলিম আহমেদ, মাহমুদুল হাসান মিঠুসহ আরো অনেকে।
মৌসুমী হামিদ জানান, ‘গল্পটা এরকম যে টুইস্টটা বোঝার জন্য আপনাকে নাটকের শেষ দৃশ্য পর্যন্ত দেখতে হবে।’
ইন্তেখাব দিনার জানিয়েছেন, ‘পিকলু চৌধুরীর সাথে এর আগেও কাজ করেছি। তবে আমার মনে হয় এই কাজটা একটু আলাদা হবে। কেননা সে এই কাজটি খুব যত্ন নিয়ে করেছে।’
টেলিছবিটি ১১ সেপ্টেম্বর চ্যানেল আইতে সম্প্রচার হবে বলে জানা গেছে।

