ঢাকাThursday , 10 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোশাররফ করিমের রসগোল্লা প্রীতি

Link Copied!

mosarofবিনোদন ডেস্ক : চা, পান, ঝাল এমন কি ঘুষের প্রতি মোশাররফ করিমের দূর্বলতার কথা সবারই জানা।  কিন্তু আসছে ঈদে শামীম জামানের পরিচালনায় ‘বোকা খোকা’ নাটকে তার রসগোল্লা প্রীতির কথা জানা যাবে।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল ছেলে খোকা, যে কারণে সবাই তাকে ‘বোকা খোকা’ বলেই ডাকে। সে রসগোল্লা খেতে খুব পছন্দ করে। রসগোল্লা খাওয়ার কথা বলে যে কোন কাজ করানো যায় খোকাকে দিয়ে।
অন্যদিকে ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্টবুদ্ধি কাজ করে। সে খোকাকে রসগোল্লা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই গ্রামের সুন্দরী মেয়ে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে। কিন্তু সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানা ভাবে শায়েস্তা হয়। এদিকে জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারে না। ফটিক জবাকে বিয়ে করার জন্য নানা পায়তারা শুরু করে, এক সময় ফটিক জবার ভাইকে নানা রকম লোভ দেখাতে শুরু করে। সেই লোভে জবার ভাই ফটিককে বিয়ে করতে নানান ভাবে অত্যাচার শুরু করে। জবার ভাই আর ফটিকের নির্মমতায় এক সময়  জবা আর বোকা খোকা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
‘বোকা খোকা’ নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন শামীম জামান, প্রভা, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে। ঈদের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে।