ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস ভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা আসছে কাল

Link Copied!

leave-busনিজস্ব প্রতিবেদক : রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বৃদ্ধির পর গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা আসছে আগামীকাল বৃহস্পতিবার। গত ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে বাস মালিকরা ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক ও পরিবহণ বিভাগের সভাকক্ষে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএর সুপারিশমালা নিয়ে গণপরিবহণের ভাড়া পুর্নির্ধারণ বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । এ পর্যালোচনা সভা শেষে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা দিতে পারেন।
সূত্র জানিয়েছে, বিআরটিএ ভাড়া নির্ধারণ কমিটি (কস্টিং কমিটি) গ্যাসের দাম বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের একটি সুপারিশমালা সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকার থেকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেওয়ার পরই বাস ভাড়া বাড়ানো হবে। বিআরটিএর ভাড়া নির্ধারণ কমিটি (কস্টিং কমিটি) গ্যাসের দাম বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয় করবে বলে আশা করছেন খন্দকার এনায়েত উল্যাহ।
গত ২৭ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। আর প্রতি ঘনমিটার সিএনজির বর্তমান দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ করা হয়েছে। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির পর ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসের ভাড়া বৃদ্ধি করা হয়। তখন কিলোমিটার প্রতি ১ টাকা ৬০ পয়সা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছিল।  সরকার ২০১৩ সালের ৩ জানুয়ারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলে ওই বছরের ২০ জানুয়ারি দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি করে ১ টাকা ৪৫ পয়সা করা হয়।