ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা আর সংস্কৃতি চর্চা একই সুরে গাঁথা : সংস্কৃতিমন্ত্রী

Link Copied!

nurনীলফামারী প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, শিক্ষার আর সংস্কৃতি চর্চা একই সুরে গাঁথা। শিশুকে সামান্যতম হলেও শুরু থেকে সংস্কৃতির সঙ্গে বড় হতে দেওয়া জরুরি।
বুধবার সকাল ১১টায় নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিএসসি, জেএসসি ও এসএসসিতে কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, শিশুর মেধা বিকশিত হওয়ার মাধ্যম হিসেবে সংগীত, খেলাধুলা, চিত্রাঙ্কন, গল্প-ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া যুগোপযোগী শিক্ষা তথা কম্পিউটার শিক্ষা হাতেখড়ি হিসেবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও চিত্র প্রদর্শন, ছবি আঁকা ইত্যাদির ব্যবহার একান্ত প্রয়োজন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান কার্যক্রম চালু করেছেন। যা শিক্ষার্থীদের সব ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে দিয়েছে।
বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, রংপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক হাবিব, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।