সিলেট প্রতিনিধি : পুনঃনিরীক্ষা শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে ৪৬ জন পরীক্ষার্থীর ফলাফলের পরিবর্তন ঘটেছে। তন্মধ্যে পাঁচজন পেয়েছেন জিপিএ ৫। গত ৯ আগস্ট প্রকাশিত ফলাফলে জিপিএ ৫ পেয়েছিলেন ১ হাজার ৩৫৬ জন।
এ ছাড়া মূল ফলাফলে ফেল করা ১৪ জন পুনঃনিরীক্ষায় পাস করেছেন। সবমিলিয়ে ৩৭ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং নয় জনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে। বৃত্ত ভরাটে সমস্যার কারণে তাদের সাবজেক্ট পরিবর্তন হয়ে গিয়েছিল।
সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মান্নান খান এসব তথ্য জানিয়েছেন।

