নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার (১৯৬০-২০১৫) শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে পুনর্মিলনীর আয়োজন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা।
এরই মধ্যে পুনর্মিলনীতে অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের নাম নিবন্ধন শুরু করেছে আয়োজকরা। নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিয়ে নাম নিবন্ধন প্রক্রিয়া এখনো চলছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর।
বিস্তারিত জানার জন্যে এই নম্বরে ০১৯১১৬২৫৮৯৮ যোগাযোগ করা যাবে।

