স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের নারী ডাবলসের সেমিতে উত্তীর্ণ হয়েছেন ভারতীয় টেনিস সুন্দনী সানিয়া মির্জা ও সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস জুটি। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় দিয়ে নারী ডাবলসে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন এই ইন্দো-সুইস জুটি। চলতি বছরেই উইম্বলডন টেনিসের শিরোপা জিতেন নারী ডাবলসের এই নাম্বার ওয়ান জুটি।
দুই মাস আগে উইম্বলডন জেতা সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি তাইপে জুটি ইয়াং জাং চাং ও হাও চিং চানকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ইউএস ওপেনের সেমিতে পা রাখেন। মাত্র এক ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে তাইপে জুটিকে ৭-৬, (৫), ৬-১ গেমে পরাজিত করে সানিয়া-হিঙ্গিস জুটি।
ফাইনালে উঠার লড়াইয়ে ১১তম বাছাই ইতালিয়ান জুটি সারা ইরানি ও ফ্লাবিয়া পেনেত্তির মুখোমুখি হবেন সানিয়া ও হিঙ্গিস জুটি।

