বিনোদন ডেস্ক : মৌসুমী-ওমর সানি দম্পতির তাদের সংসার জীবনের বিশ বছর পাড় করতে চলেছে। তাদের দীর্ঘ পথ গল্প নিয়ে গোলাম রাব্বানীর রচনায় ইউসুফ চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার বিশ বছর’। আসছে ঈদে প্রচারের অপেক্ষায় থাকা টেলিফিল্মটির একটি ট্রেলার সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়েছে।
১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক ওমর সানী। সংসার জীবনের বিশ বছরে পা দিতে যাচ্ছেন দর্শকপ্রিয় এই সফল দম্পতি। সুখে-দুঃখে, ভালবেসে একসঙ্গে কাটিয়ে দেয়া বিশ বছরের গল্পকে কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার বিশ বছর’।
এ সম্পর্কে পরিচালক জানান, ঈদুল আযহার পঞ্চম দিন বেলা ২টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘ভালোবাসার বিশ বছর’।

