তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি দেশের বাজারে এসেছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের একাধিক মডেলের নতুন ল্যাপটপ।
লেনোভো আইডিয়াপ্যাড জি৪০৪৫
এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি হাই ডেফিনিশন এলইডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ১ জিবি এইচডি গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির মূল্য ২৭ হাজার ৫০০ টাকা।
লেনোভো থিংকপ্যাড ই৪৪০
লেনোভোর এই ল্যাপটপটিতে ৮ জিবি র্যামের পাশাপাশি ২.২ গিগাহার্জ (টার্বো বুস্টে ৩.২০ গিগাহার্জ) গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন ৪৭০২এমইউ প্রসেসর রয়েছে। ১৪ ইঞ্চি এইচডি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল এইচডি ৪৬০০ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, উইন্ডোজ ৮ প্রো অপারেটিং সিস্টেম প্রভৃতি। ল্যাপটপটির দাম ৭৯ হাজার টাকা।
ফুজিৎসু এএইচ৫৪৪
ফুজিংসু ব্র্যান্ডের এএইচ৫৪৪ মডেলের ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৩টি ভিন্ন কনফিগারেশনে। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-থ্রি ৪০০০এম প্রসেসর (২.৪ গিগাহার্জ), ৪ জিবি র্যাম, ৭৫০ জিবি হার্ডড্রাইভ সম্পন্ন ল্যাপটপের মূল্য ৪৩ হাজার টাকা। ইন্টেল কোর আই-ফাইভ ৪২১০এম (২.৬ গিগাহার্জ, টার্বো বুস্টে ৩.২ গিগাহার্জ), ৪ জিবি র্যাম ও ৫০০ জিবি হার্ডড্রাইভ সম্পন্ন ল্যাপটপটির মূল্য ৫৭ হাজার টাকা। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-ফাইভ ৪২১০এম (২.৬ গিগাহার্জ, টার্বো বুস্টে ৩.২ গিগাহার্জ), ৮ জিবি র্যাম ও ৭৫০ জিবি হার্ডড্রাইভ সম্পন্ন ল্যাপটপটির মূল্য ৬২ হাজার ৫০০ টাকা।
মাকবুক এয়ার
অ্যাপলের হালকা-পাতলা ওজনের অত্যাধুনিক এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই-ফাইভ ১.৬ গিগাহার্জ প্রসেসর, ১৩.৩ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ২৫৬ জিবি এসএসডি, ৪ জিবি র্যাম এবং ইন্টেল এইচডি ৫০০০ গ্রাফিক্স। অ্যাপলের এই ম্যাকবুক এয়ারটির মূল্য ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
এসার অ্যাস্পায়ার ভিএন৭-৫৭১জি
এসারের এই ল্যাপটপটিতে ৪ জিবি র্যামের পাশাপাশি ২.৪০ গিগাহার্জ গতির পঞ্চম প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন ৫৫০০ইউ প্রসেসর রয়েছে। ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের এই ল্যাপটপে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক, এনভিডিয়া জিফোর্স ৯৪০এম ৪ জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, ইউএসবি পোর্ট তিনটিসহ এইচডিএমআই ডিসপ্লে পোর্ট, বৈধ উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম প্রভৃতি। ল্যাপটপটির দাম ৮২ হাজার ৫০০ হাজার টাকা।
ডেল ইন্সপায়রন ৫৪৫৮
ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, এনভিডিয়া (আর) জিফোর্স গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ এবং ওয়াই-ফাই সুবিধা। ল্যাপটপটির মূল্য ৪৫ হাজার টাকা।
ডেল ইন্সপায়রন ৫৫৫৮
ইন্টেল কোর আই-ফাইভ ৫২০০ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স কার্ড এবং ব্লুটুথ সুবিধা। ল্যাপটপটির মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা।
এইচপি ১৪-জি১০৩এইউ
এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি হাই ডেফিনিশন এলইডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ১ জিবি এইচডি গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির মূল্য ২৫ হাজার টাকা।
এইচপি ১৪-আর২১৭টিইউ
ইন্টেল চতুর্থ প্রজন্মের পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি ডিসপ্লে, লাইট স্ক্রাইভ সুপার মাল্টি ডিভিডি রাইটার এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স। ল্যাপটপটির মূল্য ২৭ হাজার টাকা।
এইচপি ২৪২
ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে এবং লাইটস্ক্রাইব সুপার মাল্টি ডিভিডি রাইটার। ল্যাপটপটির মূল্য ৩৩ হাজার টাকা।
আসুস টিপি৩০০এলএ-৫০১০ইউ
এটি পঞ্চম প্রজন্ম সমর্থনকারী কোর আই-থ্রি প্রসেসরে পরিচালিত ২.১০ গিগাহার্জ সম্পন্ন একটি আধুনিক মানের ল্যাপটপ। এতে রয়েছে ৪ জিবি র্যাম ও আকর্ষণীয় এলইডি ব্যাকলিট। মাল্টিটাচ স্ক্রিনের ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের অত্যাধুনিক এই ল্যাপটপ ৪টি বিশেষ মোডে ব্যবহার করা যায়। এটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে ব্যবহারকারীরা ইচ্ছেমত ব্যবহার করতে পারে। এতে আরো ব্যবহৃত হয়েছে এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ এবং ইউএসবি ৩.০। ল্যাপটপটির মূল্য ৪৮ হাজার ৫০০ টাকা।
আসুস কে৫৫৫এলএ-৪২১০ইউ
আসুসের এই ল্যাপটপটি চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-ফাইভ প্রসেসর সমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্জ গতিসম্পন্ন। ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ১০০০ জিবি স্টোরেজ, ১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দা, ওয়েব ক্যামেরা এবং সুপার মাল্টি ডিভিডি অপটিক্যাল ড্রাইভ। গাঢ় নীল রঙের এই ল্যাপটপটিতে আরো রয়েছে থ্রি-ইন-ওয়ান কার্ড রিডার সিস্টেম এবং ২টি ইউএসবি পোর্ট। ল্যাপটপটির ওজন ২.১০ কেজি, যা খুব সহজেই বহনযোগ্য। এটিতে ব্যবহৃত পলিমার ব্যাটারি, চিকলেট কিবোর্ড এবং এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স যে কোনো ল্যাপটপ ব্যবহারকারীকে আকর্ষণ করার মত। মূল্য ৪৮ হাজার ৮০০ টাকা।

