ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকিয়ার অ্যানড্রয়েড ফোন আসছে

Link Copied!

nokiaতথ্যপ্রযুক্তি ডেস্ক : কিছুদিন আগে নকিয়া জানিয়েছিল আবার মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায় ফিরছে তারা। এজন্য তারা অংশীদার খুঁজছে।  ২০১৬ সালে মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তি শেষ হবে। এরপর নকিয়া নামে ব্র্যান্ডি করতে আর কোনো বাধা নেই। নতুন খবর হলো নকিয়ার নতুন স্মার্টফোনের চিত্র ইন্টারনেটে ফাঁস হয়েছে। নতুন ফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত।
ফাঁস হওয়া চিত্র অনুযায়ী নকিয়ার নতুন ফোনের মডেল নকিয়া সি১। এটি দেখতে অনেকটা জিওমির মি ৪আই ফোন সেটের মতই।
এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন ম্যাশম্যালো চালিত হবে।
এতে থাকছে ২ জিবি র‌্যাম। এটির প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি।