বিনোদন ডেস্ক : তৌহিদ আর চপল একই ব্যক্তি। এই চতুর লোকটি আলাদা আলাদা সাজ পোশাকে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ায়। এসব মেয়েদের কাউকে তার বিয়ে করার কোন ইচ্ছা নেই।
বিভিন্নভাবে তাদের কাছ থেকে নগদ টাকা, দামি গিফট আর নানারকম সুবিধা নেওয়াটাই তার উদ্দেশ্য। এভাবেই কাটছিলো তার দিন।
একদিন এই মেয়েরা তাদের স্বামীর কিডনী নষ্ট হয়ে গেছে তাই তারা কিডনি নিতে আসে তৌহিদ ও চপল নামধারী এ ব্যক্তির কাছে। সবার সঙ্গে সবার দেখা হয়ে যায়- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘সূচনা, সমাপ্তি ও ভূমিকা’।
নাহিদ আহমেদ পিয়ালের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- সোহানা সাবা, মাজনুন মিজান, বাঁধন প্রমুখ। ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

