ঢাকাTuesday , 8 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুমাদনের আগে অফিস ভাড়া নেয়া যাবে না

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ব্যতীত প্রধান কার্যালয় ও শাখা অফিস স্থানান্তর-সম্প্রসারণে বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন বা ডেকোরেশন না করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সর্তক করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ সর্তকতা জানানো হয়।
এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় সম্প্রসারণ/স্থানান্তর এবং শাখা/বুথ স্থাপন, সম্প্রসারণ ও স্থানান্তরের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন ব্যতীত কোনো আর্থিক প্রতিষ্ঠান বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন বা ডেকোরেশন করা হতে বিরত থাকবে।
সার্কুলারে জানানো হয়, সম্প্রতি কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান নতুন শাখা খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন ব্যতিরেকেই বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন করে ভাড়া প্রদান করে আসছে, যা আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৭(১) ধারায় বর্ণিত নিদের্শনার সুস্পষ্ট লঙ্ঘন। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।