ঢাকাTuesday , 8 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৭ বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলছে শিক্ষকদের

Link Copied!

universityনিজস্ব প্রতিবেদক : অষ্টম বেতন স্কেলে গ্রেড পুননির্ধারণের দাবিতে আজ মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সকাল ৮ টা থেকে তাদের এই কর্মবিরতি চলছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কর্মসূচি পালনকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ ও পরীক্ষা বর্জন করবেন শিক্ষকরা।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
জানা গেছে, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি চলছে। কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন কর্মসূচি সম্পর্কে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতির পাশপাশি দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করবেন তারা।’
আন্দোলনের অংশ হিসেবে তারা আরও কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে, বৃহস্পতিবার দেশের প্রধান জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও বৈঠক, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফেডারেশনের পক্ষ থেকে সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর।