বিনোদন ডেস্ক : ভারতের অন্যতম বাঙালি আবেদনময়ি চিত্রনায়িকা পাওলি দাম বিয়ের পিঁড়ি বসার সিদ্ধান্ত নিয়েছেন। পাত্র তার পূর্ব পরিচিত। তার সঙ্গে এখন বেশ মেলামেশাও রয়েছে তার। অর্জুন দেব নামের ছেলেটিকে নিজের বয়ফ্রেন্ড বলেও স্বীকৃতি দিয়েছেন। মিডিয়ার সামনে সরাসরি এর স্বীকারোক্তি দিয়েছেন পাওলি। তবে কবে তিনি বিয়ে করতে যাচ্ছেন সেটা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন।
সম্প্রতি ভারতের এক মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে পাওলি দাম বলেন, ‘বয় ফ্রেন্ডের নাম অর্জুন দেব। গুয়াহাটিতে বাড়ি। সিলেটি। শুঁটকি মাছ খায়। আবার সুশিও ভালবাসে। আমি ভীষণ লাকি টু হ্যাভ ফাউন্ড অর্জুন।’তাদের মধ্যে সম্পর্ক গড়ে দিতে সাহায্য করেছেন আরেক লস্যময়ি রাইমা সেন। কিন্তু এ ব্যাপারে তেমন কিছু বলতে রাজি হননি তিনি। শুধু এ টুকু জানান, ‘ইতালিয়ান কনসাল জেনারেলের একটা পার্টিতে প্রথম মিট করি অর্জুনকে। সেই পার্টিতে দেব ছিল। ঋতুদি ছিল। রাইমা আমার দারুণ বন্ধু। রাইমা শুধু আমাকে বলেছে, ওর বিয়ের আগে যেন আমি বিয়ে না করি।’
লম্বা এ সাক্ষাতকারে পাওলি তার বহুল আলোচিত সিনেমা ছত্রাক নিয়েও কথা বলেন। তিনি জানান চার আগের সিনেমা হলেও ছত্রাক তার দেখা হয়নি। তবে ছবিটি তিনি প্রথম দেখেছেন প্রেমিক অর্জুনের সঙ্গে বসে। এ সিনেমার একটি বিশেষ দৃশ্যে নগ্ন পাওলিকে দেখা যায়। তবে এ নিয়ে তার প্রেমিকের কোনো আপত্তি নেই। বরং ‘হি হ্যাজ নো প্রবলেম উইথ দ্য সিন। সঙ্গে এটাও বলল, ফালতু ফালতু কেন এটার পাইরেটেড ভার্সান বেরিয়েছিল কে জানে!’
তার এ বয়ফ্রেন্ড এতটাই উদার মনা বলেই তাকে ভালোবেসেছেন পাওলি। তার ভাষায়- আমি জানি। ইট ইজ নট ইজি। কিন্তু অর্জুন মানুষটাকে এই জন্যই আমি এত ভালবাসি। হি ইজ আ ডিফারেন্ট পার্সন অলটুগেদার। ও জানে আমার সিনেমাবোধ সেই সময় যা ছিল, আজও তাই আছে। আমার এই বোধটাকে ও রেসপেক্ট করে। এবং তাই জন্যই আমার ওর প্রতি যতটা ভালবাসা, ঠিক ততটাই রেসপেক্ট রয়েছে। আমার থেকে যদিও ছোট, হিজ ম্যচিওরিটি ইজ অ্যামেজিং।’
এই স্টেটমেন্টে প্রেমিক সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। অর্জুন নাকি তার চেয়ে পাঁচ বছরের ছোট।
বাংলাদেশেও এখন বেশ পরিচিত নাম পাওলি। তিনি দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্তা সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটির শুটিং-এ আবারও ঢাকায় আসছেন পাওলি। এখানে ১০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।

