ঢাকাTuesday , 8 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডের জনপ্রিয় অনস্ক্রিন শিক্ষক

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক : একজন অভিনয়শিল্পীকে মানেই নানা ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করা। এর মধ্যে রয়েছে শিক্ষকের চরিত্রও। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা গেছে রুপালী পর্দায় শিক্ষকের চরিত্রে অনবদ্য অভিনয়ে। জেনে নিন অনস্ক্রিনে শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন, এমন কয়েকজন বলিউড তারকাকে।
শাহরুখ খান: মোহাব্বতে সিনেমায় শাহরুখ খানের রোলটি ভোলা প্রায় অসম্ভব। প্রেমিক শাহরুখ নিজের ভালোবাসাকে অকালে হারিয়েও ছাত্রদের প্রেমের পাঠ পড়িয়েছিলেন।
বোমান ইরানি: থ্রি ইডিয়টস সিনেমায় পাগলাটে একগুঁয়ে শিক্ষকের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেন বোমান।
গায়ত্রী যোশী: স্বদেশ সিনেমার সেই সুন্দরী যুবতীটির কথা নিশ্চয়ই মনে আছে। যিনি শহরের বিলাশ ছেড়ে গ্রামে এসে ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজে ব্রতী হয়েছিলেন। এই ভূমিকায় সকলের নজর কাড়েন গায়ত্রী যোশী।
আমির খান: বাচ্চাদের মন বুঝতে পারা তারে জামিন পার-এর শিক্ষক রাম শঙ্কর নিকুম্ভ ওরফে আমির খান ছাড়া ওই চরিত্র আর কেউ পারতেন বলে মনে হয় না।
শহিদ কাপুর: পাঠশালা সিনেমাতে একজন ‘সুপার কুল’ শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন শহিদ কাপুর। অমিতাভ বচ্চন: দীর্ঘ অভিনয় জীবনে একাধিক সিনেমাতে শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে অভিতাভ বচ্চনকে। আর সবকটিতেই অনবদ্য ছিলেন তিনি।
সুস্মিতা সেন: বলিউড সিনেমায় অভিনয় করা সবচেয়ে হট শিক্ষিকা তিনিই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ম্যায় হুঁ না সিনেমায় তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।
ঋষি কাপুর: স্টুডেন্টস অব দ্য ইয়ার সিনেমায় কলেজের ডিন হিসাবে ঋষি কাপুরের অভিনয় সকলের মন কেড়েছে।
চিত্রাঙ্গদা সিং: সুস্মিতা সেনের পরে বলিউডের সিনেমায় আর এক হট শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন চিত্রাঙ্গদা সিং। দেশি বয়েজ সিনেমায় শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
নাসিরুদ্দিন শাহ: ক্রিকেট পাগল মূক ও বধীর এক তরুণকে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখানো ও তাকে তৈরি করার দায়িত্বে ছিলেন এক মাতাল স্পোর্টস শিক্ষকের চরিত্রে অভিনয় করা নাসিরুদ্দিন শাহ। আর তরুণটির চরিত্রে ছিলেন শ্রেয়শ তলপড়ে। ইকবাল সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।