ঢাকাTuesday , 8 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থ্রিজি থেকে টুজিতে গেলেই ‘বোনাস’

Link Copied!

simতথ্যপ্রযুক্তি ডেস্ক : সেলফোনের তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবার (থ্রিজি) গ্রাহকরা দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কের আওতায় এলেই ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ যারা থ্রিজি প্যাকেজ কিনবেন তারা যদি টুজি নেটওয়ার্কে ঢুকে পড়েন তবে সংশ্লিষ্ট অপারেটর গ্রাহককে ৪০ শতাংশ ডাটা ক্ষতিপূরণ হিসেবে দেবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলটরি কমিশন (বিটিআরসি) সম্প্রতি অপারেটরদের প্রতি এ নির্দেশনা জারি করেছে, যা ১০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে সব অপারেটরেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে ৷
এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস সাংবাদিকদের সোমবার বলেন, ‘গ্রাহকদের জানা দরকার কোন এলাকায় থ্রিজি আছে আর কোন এলাকায় নাই। কারণ থ্রিজি এরিয়ায় যে গতি তা টুজি এরিয়ায় গেলে পাওয়া যাবে না।’
গ্রাহক ৪০ শতাংশ.ক্ষতিপূরণ কীভাবে পাবে সে বিষয়ে সুনীল বলেন, ‘অপারেটরদের সঙ্গে আলাপ করে বিষয়টি জানানো হবে।’
উল্লেখ্য, গ্রাহকরা প্রায়ই অভিযোগ করেন, প্যাকেজে যে গতির কথা বলা থাকে তা তারা ঠিকমতো পান না। আর থ্রিজি থেকে টুজি নেটওয়ার্কে গেলেও থ্রিজির হারেই চার্জ কাটা হয়।
এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে,  নির্ধারিত প্যাকেজে উল্লেখ করা গতি নিরবচ্ছিন্ন রাখতে হবে। টুজি ইন্টারনেট প্যাকেজের দাম অবশ্যই থ্রিজি প্যাকেজ থেকে কম হতে হবে বলে জানিয়েছে বিটিআরসি। এছাড়া টুজির আওতায় থাকা কোনো গ্রাহক থ্রিজি ইন্টারনেট প্যাকেজে কিনতে চাইলে তাকে এসএমএস দিয়ে জানিয়ে দিতে হবে তিনি থ্রিজি নেটওয়ার্কের বাইরে আছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবর থেকে দেশে থ্রিজি সেবা চালু হয়। বর্তমানে দেশের পাঁচ কোটি লোক সেলফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যকহার করে।