ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বৈত ভোটার হলে আইনানুগ ব্যবস্থা : ইসি সচিব

Link Copied!

EC1নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে যদি কোনো ব্যক্তি একাধিক স্থানে ভোটার হওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিব তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
সিরাজুল ইসলাম বলেন, কেউ যদি দুইবার ভোটার হওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ইসির পক্ষ থেকে মামলা করা হবে। কারণ  এ ধরনের অপরাধের জন্য আইনেই মামলার কথা বলা আছে।
তিনি বলেন,‍ একই ব্যক্তি দুই জায়গায় ভোটার হওয়া আইনে এবং বাস্তবে কোনো সুযোগ নেই। এর প্রয়োজনও নেই। তাই আমরা এখন হার্ডলাইনে যেতে চাই। যদি কেউ দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গেই ক্রস ম্যাচিংয়ে আঙুলের ছাপ ধরা পড়বে। আর তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।