ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পে-স্কেল বাস্তবায়নে লাগবে ২৩৮২৮ কোটি টাকা

Link Copied!

Govt-Logoঅর্থনৈতিক প্রতিবেদক : নতুন পে-স্কেল বাস্তবায়নে বর্ধিত বেতন-ভাতার জন্য সরকারের বাড়তি খরচ হবে ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা। তবে এ বছর শুধু বর্ধিত বেতন দিতে হবে ১৫ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ টাকা।
সোমবার  দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে  নতুন পে-স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, নতুন পে-স্কেলে এ বছর শুধু বেতনের অংশ ১ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন পে-স্কেল অনুযায়ী ভাতার বিষয়ে তিনি জানান, ২০১৬ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত ভাতা পাবেন। এটা কার্যকর হলে আগামী বছর বেতন-ভাতা খাতে সরকারের বাড়তি খরচ হবে ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা।
অষ্টম পে-স্কেলে সর্বোচ্চ বেতন হচ্ছে ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোতেও বেতনের গ্রেড ২০টি বহাল রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত পে-কমিশন তাদের প্রতিবেদনে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ার সুপারিশ করে।